হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

আমার দেশ অনলাইন

আইইএর প্রধান ফাতিহ বিরল। ফাইল ছবি

চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।

প্যারিসে এক সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্ব একটি বড় ধরনের অর্থনৈতিক ও জ্বালানি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

আইইএ প্রধান ফাতিহ বিরল জানান, তেল ও গ্যাস বাজার বর্তমানে ব্যাপক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমি যখন শেষবার দেখেছি, তেলের দাম ছিল ১২০ ডলারের ওপরে, যা অনেক দেশের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।’

তিনি আরো উল্লেখ করেন, এই যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নজিরবিহীন অস্থিরতা তৈরি করেছে। মূলত উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে বিশ্ব অর্থনীতি একটি কঠিন সময় পার করছে বলে তিনি সতর্কবার্তা দেন।

সূত্র : আল-জাজিরা

এএম

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ