হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তারা জেরুজালেমে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে।

এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধজাহাজ আইরিস ডেনার ‘বীরদের রক্তের বদলা’ এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডোতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথ অভিযান অব্যাহত রেখেছে। হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এ পর্যন্তিএক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরাইল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ব্যাটারিচালিত রিকশা কোথায় কতটুকু চলবে, দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় পাথরঘাটার ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক