হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে ইরানের সেনাদের সঙ্গে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানালেন পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের সেনাদের মোকাবিলা না করে মার্কিন বাহিনী বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে যুদ্ধ চালাচ্ছে। তবে যত চাপই দেওয়া হোক, ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।

রোববার মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘যদি মার্কিনিরা যোদ্ধা হয়ে থাকে, তারা আমাদের বীর সেনাদের মোকাবিলা করুক।’

তার প্রশ্ন, সেনাদের বিরুদ্ধে না লড়ে কেন বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে লক্ষ্য করা হচ্ছে?

মার্কিনিদের উদ্দেশে পেজেশকিয়ান আরো বলেন, ‘যদি মার্কিনিরা মানুষ হয়ে থাকে, কেন তারা সাধারণ মানুষকে খাবার ও ওষুধ থেকে বঞ্চিত করছে?’

তিনি বলেন, ইরানের জনগণকে ‘গুণ্ডামির কাছে মাথা নত করানো যাবে না’।

তার ভাষায়, ‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না।’

টানা ৪০ দিন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যুদ্ধবিরতির পর থেকেই ইরানের ওপর নৌ-অবরোধ দিয়ে রেখেছে মার্কিন সেনারা। এর ফলে দেশটিতে খাবার, ওষুধসহ অতি প্রয়োজনীয় পণ্য আসতে পারছে না।

পেজেশকিয়ানের সর্বশেষ বার্তার মূল লক্ষ্য ছিল এই নৌ-অবরোধের সমালোচনা।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে রেখেছে। যুদ্ধের আগে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, এখন তা অনেকটাই কমে গেছে।

এএম

সাবালেঙ্কার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন রিবাকিনা

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুর অবসান: হবে নবীনবরণ, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনই ইরান যুদ্ধের মূল কারণ: আনোয়ার ইব্রাহিম

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ইয়েমেনে আবার হামলা হলে সৌদির আরো গভীরে তীব্র আঘাতের হুঁশিয়ারি হুথিদের

পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

নতুন পে স্কেল বাস্তবায়নে জারি হবে সাতটি পৃথক এসআরও

বাংলাদেশ কি স্ক্যামিংয়ের নতুন ঘাঁটি হয়ে উঠছে

প্রতিবেশীর বসতঘরের মাটি খুঁড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ফুটবল প্রেমের কাছে পরাস্ত রাজমুকুট