হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানকে ভাগ করে তেল দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ইরানকে ভাগ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, এর পেছনে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে তেল সম্পদ দখল করা। খবর আলজাজিরার।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান অন্য দেশগুলোর সঙ্গে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু কারও ভূখণ্ড ব্যবহার করে যদি হামলা চালানো হয়, তাহলে ইরানের আত্মরক্ষার অধিকার আছে। এই প্রতিরক্ষা কার্যক্রমকে শত্রুতা হিসেব ধরা যাবে না।

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত হানার অভিযোগ প্রসঙ্গে বাঘাই বলেন, ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ চালানো হয়নি। ইরানের সঙ্গে অন্যদের সম্পর্কে ফাটল তৈরির জন্য এটি শত্রুপক্ষের সাজানো নাটক হতে পারে। 

সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে জানতে চাইলে বাঘাই বলেন, এ মুহূর্তে তা প্রাসঙ্গিক নয়। এখন মাতৃভূমি রক্ষার বাইরে কোনো বিষয়ে আলোচনা প্রাসঙ্গিক নয়।

ইসমাইল বাঘাই বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। ইচ্ছা করে ডেকেও আনেনি। চাপিয়ে দেওয়া হলেও যুদ্ধটি এখন অপরিহার্য।

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা