হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে আংকারা। গাজার ‘শান্তি বোর্ডে’ তুরস্ককে আমন্ত্রণ জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এরদোয়ান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এর আগে মঙ্গলবার ট্রাম্প জানান, এরদোয়ানের সঙ্গে তার ‘খুব গুরুত্বপূর্ণ’ ফোনালাপ হয়েছে। এরদেয়ানকে ‘খুব পছন্দ’ করেন বলেও জানান তিনি।

গত শুক্রবার হোয়াইট হাউস গাজায় ইসরাইলের গণহত্যা স্থায়ীভাবে বন্ধ করতে এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা পালন করতে ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দেয়।

গাজা সংঘাত নিরসনের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য গাজায় শাসনকাজ পরিচালনায় জাতীয় কমিটিও গঠন করা হয়েছে।

ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানসহ আরো রাষ্ট্র ও সরকারপ্রধানদের বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আরএ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির