হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের ইরবিলে আট ড্রোন ভূপাতিত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে অবস্থানরত ইরানি বিরোধী গোষ্ঠীগুলো দাবি করেছে, শুক্রবার সকালে তাদের লক্ষ্য করে আসা আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অঞ্চলটিতে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদক জানান, ইরবিলের উত্তর-পশ্চিমে আলানা ভ্যালি এলাকায় ইরানি বিরোধী দলগুলোর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

কুর্দিস্তানভিত্তিক সংবাদমাধ্যম রুদাও–এর প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটির সন্ত্রাসবিরোধী বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভোরে এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করেছে জোট বাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ড্রোন হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ