হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘যুদ্ধ ছড়াচ্ছে না, বরং সুবিধা বাড়ছে’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিস্তৃত হচ্ছে—এমন ধারণা সঠিক নয়। তার দাবি, “যুদ্ধ নয়, বরং আমাদের সুবিধাই বাড়ছে।” খবর আলজাজিরার

ওয়াশিংটন ডিসি থেকে ব্রিফিংয়ে হেগসেথ কঠোর ভাষায় বলেন, কিছু গণমাধ্যমের শিরোনামে যুদ্ধ ছড়িয়ে পড়ছে বলে যে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাতে তিনি বিরক্ত।

তবে অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে, যা অনেক পর্যবেক্ষকের মতে সংঘাত বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগের প্রসঙ্গে হেগসেথ বলেন, মার্কিন জনগণের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সাম্প্রতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম প্রতি গ্যালনে প্রায় ৬০ সেন্ট পর্যন্ত বেড়েছে।

তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি আগেই জানা ছিল এবং পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত ছিল।

তবে সমালোচকরা প্রশ্ন তুলছেন—যদি আগেই এমন পরিস্থিতির আশঙ্কা জানা থাকে, তাহলে তা ঘটতে দেওয়া হলো কেন।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো