হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৬, আহত শতাধিক

আমার দেশ অনলাইন

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ঘটনাস্থল থেকে অন্তত ৬৪ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর এবং ১৫ জন মাঝারি মাত্রায় আহত।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলি মন্ত্রিসভা জরুরি ফোন বৈঠক করেছে। ইরানের হামলার পর আরাদ ও দিমোনা শহরের পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ৪৫০ কেজি ওজনের একটি ইরানি রকেট আরাদ শহরে আঘাত হেনেছে। তারা স্বীকার করেছে, এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

ঘটনাটি ইসরাইল-ইরান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে এবং অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এসআর

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ব্যাটারিচালিত রিকশা কোথায় কতটুকু চলবে, দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় পাথরঘাটার ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক