হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার স্বাস্থ্য স্থাপনায় হামলা বন্ধের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আল-জাজিরা

ফাইল ছবি

গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস দেশটির স্বাস্থ্যসেবা অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে টেড্রোস বলেন, ‘গত ১ আগস্ট আল-আকসা হাসপাতালের কাছে একটি চিকিৎসাসামগ্রীর গুদামে ইসরাইলি হামলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে ডব্লিউএইচও সরবরাহ করা কিছু সামগ্রীও ছিল। হামলায় আল-আকসা হাসপাতালেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা স্থাপনায় কখনো হামলা চালানো উচিত নয়। এগুলোকে কোনোভাবেই সামরিকীকরণ করা যাবে না।’

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্বাস্থ্যসেবা খাতের ওপর প্রায় এক হাজার হামলার ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। এসব হামলায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১ হাজার ৭০০ জন।

একই সময়ে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৪ হাজার মানুষ আহত হয়েছেন বলে ডব্লিউএইচও উল্লেখ করেছে।

গাজায় চলমান সংঘাতের মধ্যে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসাসামগ্রীর গুদামে হামলার ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা উদ্বেগ জানিয়ে আসছে। স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও বারবার জানানো হচ্ছে।

এএম

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের