হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে হামলার পর ট্রাম্প ও আমির থানির সঙ্গে মাখোঁর ফোনালাপ

আমার দেশ অনলাইন

কাতারের রাস লাফান শিল্পনগরীতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

কাতারের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফানে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাখোঁ বলেন, বেসামরিক অবকাঠামো—বিশেষ করে জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, বেসামরিক জনগণের নিরাপত্তা, তাদের মৌলিক প্রয়োজন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা রক্ষায় সামরিক উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: আল–জাজিরা

এসআর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া