হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির বিরুদ্ধে বড় ধরনের হামলার হুঁশিয়ারি হুথির

মিডল ইস্ট আই

ছবি: আল-জাজিরা

সৌদি আরবের বিরুদ্ধে সংঘাত আরো বৃদ্ধি করার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তারা জানিয়েছে, সৌদি আরবের পদক্ষেপের জবাব দিতে সমুদ্রপথে অবরোধ, সৌদি সামরিক স্থাপনায় হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষাকে তাদের প্রধান নীতি হিসেবে বিবেচনা করছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ২০ জুলাই থেকে সৌদি জাহাজ চলাচল নিষিদ্ধ করার পর এখন পর্যন্ত সৌদি তেলবাহী আটটি জাহাজে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পাঁচটি হামলা হয়েছে লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে।

তিনি দাবি করেন, হুথিদের হুমকির কারণে ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে ফিরে যেতে হয়েছে। এর মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং ১৪টি লোহিত সাগর থেকে ফিরে যায়।

ইয়াহিয়া সারি আরো দাবি করেন, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা এলাকায় এবং দেশটির পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থায় মোট নয়টি হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-রুওয়াইক, আল-আবর, আল-ওয়াদিয়াহ, মারিব ও আল-মাখা এলাকায় সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে আরো ১৪টি অভিযান চালানো হয়েছে।

হুথিদের এই মুখপাত্র সতর্ক করে বলেন, ‘বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় ধরনের সংঘাত দিয়েই দেওয়া হবে।’

সৌদির কাছে অবরোধ তুলে নিতে হবে, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ করতে হবে, সরকারি কর্মীদের বেতন দিতে হবে, বিদেশি সেনাদের প্রত্যাহার করতে হবে এবং ইয়েমেনের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ পুরোপুরি ইয়েমেনিদের হাতে দিতে হবে বলে দাবি হুথিদের।

এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫

বাংলাভাষী কয়েকজনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিল ভারত

ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

তিন যুগেও সংস্কার হয়নি ‘কুয়েতপল্লী’

ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে জেলেদের দুঃসহ জীবন

পরিত্যক্ত পলিথিনে তৈরি হচ্ছে পেট্রোল, ডিজেল ও গ্যাস

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান

ভয়াবহ দুর্দশায় গাজার নারীরা, পশ্চিমা নারীবাদীদের নীরবতা নিয়ে প্রশ্ন

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ইসরাইলে দেশত্যাগের হিড়িক

হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প, সংসার চালাতে পেশা বদলাচ্ছেন শিল্পীরা