অধ্যাপক মোস্তফা খোশচেশম
ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতার সম্পর্ক অব্যাহত থাকায় সম্ভাব্য আলোচনা বা কোনো সমঝোতা স্মারকে (এমওইউ) ইরান প্রতারিত হবে না বলে মন্তব্য করেছেন তেহরানের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা খোশচেশম। খবর আলজাজিরার।
রোববার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি একটি স্পষ্ট বার্তা দিয়েছে—ইরানিরা সচেতন এবং তারা জানে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শত্রুতা শেষ হয়ে যায়নি।
তিনি বলেন, পরবর্তী কয়েক সপ্তাহ বা মাসে পারমাণবিক চুক্তি হোক বা না হোক, ইরানিরা আশা করে যে দেশটির বিরুদ্ধে ‘শত্রুভাবাপন্ন’ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
তিরি আরো বলেন, তারা জানে যে আগামী কয়েক সপ্তাহ বা মাসে যা-ই ঘটুক না কেন, চুক্তি স্বাক্ষরিত হোক বা না হোক, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে হাইব্রিড যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে, সেইসাথে সাইবার হামলা, সফট ওয়ারফেয়ার, গুপ্তহত্যা, অন্তর্ঘাতমূলক হামলা এবং সম্ভবত সামরিক হামলার মাধ্যমেও ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন পদক্ষেপ অব্যাহত থাকবে।
তার দাবি, এসব তৎপরতার মধ্যে অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, সাইবার হামলা, তথাকথিত ‘সফট ওয়ার’, গুপ্তহত্যা, নাশকতা এবং প্রয়োজনে সামরিক হামলাও থাকতে পারে।
খোশচেশম আরও বলেন, জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, ইরানের জনগণ সরকারের পাশে রয়েছে এবং সর্বোচ্চ নেতার ঘোষিত লক্ষ্য ও নীতির প্রতি তারা অটল থাকার বার্তাই দিয়েছে।