হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

স্পেনের বিশ্বকাপ জয় যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধীদের আনন্দ দিয়েছে: ইরান

আমার দেশ অনলাইন

ইরান স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছে, এই জয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতির বিরোধিতাকারী বিশ্বের বহু মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে দেশটির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, স্পেনের খেলোয়াড়দের ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং স্পেন সরকারের গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের সমালোচনামূলক অবস্থান বিশ্বজুড়ে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।

গালিবাফের বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি খেলোয়াড়দের সমর্থন এবং ইরানের প্রতি স্পেনের অবস্থান প্রমাণ করে যে স্বাধীনচেতা মনোভাব ও দৃঢ়তা সেই জ্ঞানী ও মর্যাদাপূর্ণ জাতির বৈশিষ্ট্য।

স্পেন সরকারের পররাষ্ট্রনীতি এবং গাজা ও ইরান ইস্যুতে তাদের অবস্থানের কারণে বিশ্বকাপজয়ী দলটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমর্থন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমএমআর

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু