হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় জ্বলছে ইরানের তেলের ট্যাংক, অ্যাসিড বৃষ্টির আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলোতে লাগা আগুন প্রায় দশ ঘণ্টা পার হওয়ার পরও জ্বলছে বলে জানিয়েছে বিবিসি ফার্সি বিভাগ। খবরে বলা হয়েছে, সকাল হওয়ার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এবং তেহরানের বিস্তীর্ণ এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

দূষণের কারণে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা নাগরিকদের খোলা জায়গায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে। তারা সবাইকে যতটা সম্ভব বাড়ির ভেতরে অবস্থান করতে বলেছে।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট আগুনের কারণে সম্ভাব্য অ্যাসিড বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে।

রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডল ও মেঘের মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে বৃষ্টি হলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং এতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, এমন বৃষ্টির সংস্পর্শে এলে ত্বকে রাসায়নিক প্রতিক্রিয়া বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতিও হতে পারে।

রেড ক্রিসেন্ট নাগরিকদের সতর্ক করে আরও বলেছে, যদি এই বৃষ্টি ত্বকে লাগে তবে সেই স্থান ঘষা যাবে না। বরং ঠান্ডা পানির নিচে ধরে ধুয়ে ফেলতে হবে। এছাড়া এ ধরনের বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় দ্রুত বদলে ফেলে সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আলোচনা মানেই আপস নয়, সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা