হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে যৌথ মিশনের নেতৃত্বে ব্রিটেন ও ফ্রান্স

আমার দেশ অনলাইন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন শুরু হতে যাচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলেই এই বহুজাতিক মিশন কাজ শুরু করবে।

প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ বৈঠকে স্টারমার এই ঘোষণা দেন।

তিনি জানান, এই মিশনের প্রকৃতি হবে সম্পূর্ণ ‘শান্তিপূর্ণ ও রক্ষণাত্মক’। এর মূল লক্ষ্য হলো বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র থেকে মাইন অপসারণে সহায়তা করা।

স্টারমার বিশ্বের অন্যান্য দেশগুলোকেও এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে অন্তত এক ডজন দেশ এই মিশনে সম্পদ ও সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই জলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই ব্রিটেন ও ফ্রান্স এই উদ্যোগ নিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই রুটটি নিরাপদ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।

সূত্র : আল-জাজিরা

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে