হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ইরানের কয়েকটি সংবাদ সংস্থার প্রতিবেদনে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের একটি বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভোররাত থেকে’ আল মিনহাদ ঘাঁটি লক্ষ্য করে অসংখ্য ড্রোন ছোড়া হয়েছে। সেখানে মার্কিন সেনা ও হেলিকপ্টার মোতায়েন থাকা স্থানগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের সেনাবাহিনী বলেছে, লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। ওই হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদস্য এবং বেসামরিক মানুষ নিহত হন বলে দাবি করেছে তেহরান।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, লরাক দ্বীপে নিহত আইআরজিসি সদস্য ও বেসামরিক মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতেই আল মিনহাদ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

লরাক দ্বীপে মার্কিন হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরো বেড়েছে। এর আগে ইরান জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে।

ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার দাবি এমন সময়ে আসছে, যখন হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এএম

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের আকাশপথ, বেড়েছে ভাড়া ও ভোগান্তি