হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা তুরস্ক, মিসর ও কাতারের

আমার দেশ অনলাইন

গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিন দেশ বলেছে, ইসরাইলকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। খবর আলজাজিরার।

মধ্যস্থতাকারী দেশগুলো জোর দিয়ে বলছে যে, ইসরাইলি হামলার তীব্রতা বৃদ্ধি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে, যখন গাজা সংঘাতের অবসানে ‘সমন্বিত পরিকল্পনা’ বাস্তবায়নে জোরালো প্রচেষ্টা চলছে।

তারা আরো জানায়, ‘বোর্ড অব পিস’ ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে বৈঠকসহ আলোচনার প্রক্রিয়ায় গঠনমূলক অগ্রগতি হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সংঘাতের আরো বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।

বিরোধীদলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো ইতিহাস, মেঘদলের হাত ধরে নতুন সুরে ‘মুল্লুক’

গণ-অভ্যুত্থানের বড় অর্জন নির্ভয়ে কথা বলার স্বাধীনতা: এম আবদুল্লাহ

হাসিনাকে কওমী জননী উপাধি দেওয়া খতিবের সাজা বহাল

এয়ারএশিয়ার প্রযুক্তি ও এলসিসি মডেল নিতে চায় বাংলাদেশ

বান্দরবানের সিভিল সার্জন ওএসডি

গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ

র‍্যাব বদলালেও মামলা চলবে: মুখপাত্র