হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ ব্যর্থ হয়েছে: ইরানি কর্মকর্তা

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

ইরানের কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরু করেছেন বলে দাবি করেছেন দেশটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।

ইরানের রিফর্মিস্ট সুপ্রিম কাউন্সিল ফর পলিসিমেকিংয়ের সদস্য হাসান রাসৌলি দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

রাসৌলি বলেন, ইরান সরকারের কর্মকর্তাদের মধ্যে বিভেদ ও অনৈক্য ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ‘একটি গুলি খরচ না করেই বিজয় অর্জন’ করতে চাইছে।

তবে তিনি দাবি করেন, তেহরান বিশ্বের কাছে ইরানের একটি ‘সুসংগত, ঐক্যবদ্ধ এবং প্রতিরক্ষায় প্রস্তুত’ ভাবমূর্তি তুলে ধরেছে। এর ফলে আগ্রাসনকারীরা তাদের পূর্বনির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করতে সক্ষম হয়নি।

সূত্র: আলজাজিরা

এএম

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করবেন না, সতর্কবার্তা হুথির

গাজা যুদ্ধ বদলে দিয়েছে বিশ্বরাজনীতির সমীকরণ

সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইসরাইলের প্রতি অসন্তোষ বাড়ছে জর্ডানে

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

বছর পার হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

দুই লাখ বছরের অজানা ইতিহাসের সন্ধান, আলউলায় প্রাচীন সভ্যতার নিদর্শন

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি