হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার জানিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধি ত্যাগ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ হুমকির সামনে ইরান কখনো ভীত নয়। খবর বার্তা সংস্থা এএফপি।

আরাগচি তেহরানে এক ফোরামে বলেন, “ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আমরা খুব কম বিশ্বাস স্থাপন করতে পারি এবং সন্দেহ আছে যে আমেরিকান পক্ষ সত্যিই আলোচনাকে গুরুত্ব দিচ্ছে কি না।” তিনি আরও বলেন, তেহরান চীন ও রাশিয়ার সঙ্গে নিয়মিত পরামর্শ করছে, যারা পরমাণু সমঝোতার ক্ষেত্রে ‘কৌশলগত অংশীদার’ হিসেবে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘আমরা সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি। কারণ আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারো নেই। আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও আমরা ত্যাগ করব না।’ তিনি উল্লেখ করেছেন, আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েন হলেও ইরান ভীত নয়।

গত বছরের জুনে ইরানের সঙ্গে ইসরাইলের ১২ দিনের সংঘর্ষের পর, যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমবারের মতো গত শুক্রবার ওমানে আলোচনার পুনঃসূচনা করেছে। ইরান এই আলোচনার মাধ্যমে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইছে। আরাগচি বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা প্রত্যাহার পারমাণবিক কর্মসূচি নিয়ে আস্থা তৈরি করতে সাহায্য করতে পারে।’

পশ্চিমা দেশ ও ইসরাইল অভিযোগ করছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চাইছে। কিন্তু ইরান বারবার এ দাবি অস্বীকার করেছে। আরাগচি বলেন, “আমরা কোনো পারমাণবিক বোমা চাই না, আমাদের পারমাণবিক কর্মসূচি হলো বড় শক্তিগুলোর কাছে ‘না’ বলার ক্ষমতা।”

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থনের বিষয়গুলো আলোচনার টেবিলে আনতে চাপ দিচ্ছে। তবে তেহরান পারমাণবিক কর্মসূচির বাইরে আলোচনার পরিধি বাড়াতে অস্বীকার করেছে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় দিতে নারাজ।

এসআর

খামেনির জানাজায় যোগ দেবেন ৩০ দেশের প্রতিনিধি

ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা ধ্বংস করছে ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

হরমুজ প্রণালি ছাড়ল আটকে পড়া ১০ থাই জাহাজ

নেতানিয়াহু সরকার পরিচালনায় অক্ষম: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল