হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’: তেহরান

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর তিনি “নিরাপদ ও সুস্থ আছেন” বলে জানিয়েছেন সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

ইউসুফ পেজেশকিয়ান, যিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরিতে এ কথা জানান।

তিনি বলেন, “আমি শুনেছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। এরপর আমি এমন কিছু বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, যাদের সঙ্গে তার যোগাযোগ আছে। তারা আমাকে জানিয়েছেন—আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।”

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে “রমজান যুদ্ধের একজন আহত অভিজ্ঞ যোদ্ধা” হিসেবে উল্লেখ করেছিল। তবে তার কী ধরনের আঘাত লেগেছে বা আদৌ তিনি আহত হয়েছেন কি না—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় গণমাধ্যম।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে বিভিন্ন গুজব ও তথ্য ছড়িয়ে পড়লেও সরকারিভাবে এসব তথ্য যাচাই করা হচ্ছে।

সূত্র: আর জাজিরা

এসআর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া