হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, তবে মজুত দেশের বাইরে নয়: আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান তার দেশের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে প্রস্তুত। তবে এই ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার।

ইরানের সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে একটি ‘ন্যায্য’ সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে বিষয়টি এমন একটি বৃহত্তর চুক্তির অংশ হতে হবে, যেখানে ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে।

আরাগচি আরও বলেন, ইরানের আনুষ্ঠানিক পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। যদিও এ বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চায় তেহরান। ইরান এমন একটি ভালো, সম্মানজনক ও দীর্ঘস্থায়ী চুক্তি চায়, যা ভবিষ্যতে আরেকটি যুদ্ধের আশঙ্কা দূর করবে।

তবে এমন কোনো ছাড় দেওয়া হবে না, যেটিকে যুক্তরাষ্ট্র নিজেদের বিজয় হিসেবে প্রচার করতে পারে বলে সতর্ক করেন তিনি।

আরাগচি নিশ্চিত করেন, কাতার ও পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা এবং প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে।

এ সময় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর সামরিক বাহিনীর ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

তিনি বলেন, ‘আমরা কূটনীতির মানুষ। এখনো কূটনীতির মাধ্যমে সমাধানের আশা ছাড়িনি।’

ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান

সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের

ইরানের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি

ইয়েমেনের সমুদ্রবন্দর খালি করার নির্দেশ সৌদি নেতৃত্বাধীন জোটের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো কঠোর করছে ইরান

মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছিলেন নেতানিয়াহুর দল

ইরানের ওপর মার্কিন অবরোধে বাড়ছে জাহাজের বিমা ব্যয়

ইরাকে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ অধ্যাপকদের সরাল বিশ্ববিদ্যালয়

গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার কোথায় গেল