হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে অবৈধ অভিবাসীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এক সপ্তাহে গ্রেপ্তার ১৪৪৩৪

আরব নিউজ

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ৬ হাজার ৯৭৬ জন আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ১১০ জন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আটক ব্যক্তিদের মধ্যে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৪৫০ জন রয়েছেন। তাদের ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল বা প্রায় ২ লাখ ৬৭ হাজার ডলার জরিমানা এবং ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক আইন লঙ্ঘনের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে জানানো যাবে। সৌদি কর্তৃপক্ষের সাম্প্রতিক এই অভিযান দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগের ধারাবাহিকতার অংশ।

বন্যাবিধ্বস্ত নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

তালের পিঠা

মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি

ট্রাম্প চলে যাওয়ার পরও লেকটির নাম ‘লেক অন্টারিও’ রাখবে কানাডা

ইনডোর প্ল্যান্টের সুবিধা

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

৬৭৩ হীরায় খচিত মিসরের রানির হার চুরি

বটতলায় জমজমাট ক্ষুদ্র ব্যবসা, চন্দ্রনাথের চূড়ায় পর্যটকদের উচ্ছ্বাস

সুদানে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে একটি মহাসড়কের নিয়ন্ত্রণ