হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারের পর সৌদিতেও ইরানি দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কাতারের পর এবার সৌদি আরবও ইরানি দূতাবাসের একাধিক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। খবর আলজাজিরার

এর আগে সৌদি আরব জানায়, ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

এদিকে, গত বুধবার কাতারও দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশেসহ তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করে।

তেহরানের এক হামলার পর কাতারের এই সিদ্ধান্ত আসে, যেখানে ইরান কাতারের প্রধান গ্যাস স্থাপনায় আঘাত হানে বলে অভিযোগ করা হয়। এই হামলাটি ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয় বলে জানানো হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক এই পদক্ষেপগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশ

হুথিদের হটিয়ে সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের

আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে নতুন অভিযোগও আগের মামলায় তদন্তের নির্দেশ দুদকের

রাষ্ট্রীয় সংস্থার আইটি সেবায় এখনো জয়ের বন্ধুর কোম্পানি

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ইরান যুদ্ধে জড়ালে বিপদে পড়বে দক্ষিণ কোরিয়া

বাণিজ্য সংগঠন দলীয়করণের খেসারত দিচ্ছে শিল্প খাত

হরমুজে জাহাজ চলাচলে বড় ধাক্কা, এক সপ্তাহে কমেছে ২৮ শতাংশ

রাষ্ট্র পরিচালনায় সততা, জবাবদিহিতা ও দেশপ্রেম

স্বৈরাচার ঠেকানোর অব্যর্থ দাওয়াই