হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে স্থিতাবস্থা পরিবর্তন হলে চুক্তি লঙ্ঘন, ইরানকে যুক্তরাষ্ট্রের বার্তা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শেষে হরমুজ প্রণালি ইস্যুতে তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার সূত্রের বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির বর্তমান স্থিতাবস্থায় কোনো পরিবর্তন মেনে নেবে না যুক্তরাষ্ট্র।

সূত্রগুলোর দাবি, ওয়াশিংটন তেহরানকে জানিয়েছে, হরমুজ প্রণালির বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের যেকোনো চেষ্টা দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের শামিল হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে হরমুজে ইরানের আচরণ ও পদক্ষেপকে ওই সমঝোতা বাস্তবায়নে তেহরানের প্রতিশ্রুতির প্রথম পরীক্ষা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

সূত্র আরও জানায়, কৌশলগত এই নৌপথে ইরানের তৎপরতার ওপর যুক্তরাষ্ট্র নিবিড় নজরদারি চালাচ্ছে। এছাড়া ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে ভবিষ্যৎ অগ্রগতি সম্পূর্ণভাবে এমওইউর শর্ত মেনে চলার ওপর নির্ভর করবে বলেও তেহরানকে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবারই ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব ‘দ্রুত ও কঠোরভাবে’ দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয়কারী খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর দাবি করেছে, হরমুজে মার্কিন সামরিক বিমান মোতায়েন আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

ইরান আরও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব তেলবাহী ও বাণিজ্যিক জাহাজকে তেহরান নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে। নির্ধারিত নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।

এদিকে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং সংঘাত বন্ধে অগ্রগতি হলেও, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনার জন্য বাকি রয়েছে।

এমএমআর

গাজায় যুদ্ধের ১,০০০ দিন, অনিশ্চত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব

মার্কিন নিষেধাজ্ঞা সরতেই তেল রপ্তানিতে গতি বাড়াল ইরান

ইরান যুদ্ধে জ্বালানি খাতে বিপর্যয়, লাভবান চীন, যুক্তরাষ্ট্র ও কাতার

মোজতবা খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলছে ইরান

দোহা বৈঠকে অগ্রগতি, খামেনির দাফনের পর ফের আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-ইরান

পরমাণু কেন্দ্রে আইএইএর পরিদর্শনের দাবি নাকচ করল ইরান

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান