হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের সঙ্গে লড়াইয়ে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ ৮ সেনা নিহত

আলজাজিরা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ আট সেনা নিহত হয়েছেন।

সরকারপন্থি সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এদিকে, দক্ষিণাঞ্চলীয় তাইজ প্রদেশে ১২ জন হুথি যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তুর আল-বাহা সামরিক কমান্ড জানায়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ রণক্ষেত্রে লড়াইয়ের সময় আট সেনা নিহত হন। বিবৃতিতে নিহত সেনাদের ‘বীর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সংঘর্ষের সময়, কারণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এ ঘটনার পর পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনী’ দক্ষিণাঞ্চলীয় তাইজ প্রদেশের আল-আকুরোদ এলাকায় ১২ জন হুথি যোদ্ধাকে হত্যার দাবি করেছে। তবে এ দাবি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাজধানী সানাসহ ইয়েমেনের একটি বড় অংশ এবং প্রধান সরকারি অফিসগুলোর নিয়ন্ত্রণ মূলত হুথিদের হাতেই রয়েছে। ২০১৪ সালের শেষের দিকে হুথিরা সানা দখল করার পর থেকেই তারা সেখানে নিজস্ব প্রশাসনিক কাঠামো ও সরকার পরিচালনা করে আসছে। তবে, কূটনীতি এবং জাতিসংঘের দপ্তরে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি ভোগ করে কথিত ‘সরকারি বাহিনী’, যাদের সঙ্গে হুথিদের সংঘাত চলছে।

এএম

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

লাতিন আমেরিকার দেশগুলো কেন ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে

হুথি হামলায় ফ্লাইট বাতিল, দেশে ফিরতে চাওয়া নাগরিকদের পাশে দাঁড়াল সৌদি দূতাবাস

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে বিস্ফোরণ-আগুন

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরাইলি বসতি স্থাপনকারীদের দমনের আহ্বান রুবিওর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা, তবে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায় ইরান

সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত মিসর: সিসি

মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞায় থমকে গেছে পাকিস্তানে ইরানের রপ্তানি