ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা চালিয়ে যাওয়ার ১১ দিন চলছে। এদিকে হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
গত ১১ দিন ধরে ইরান–ইসরায়েল পাল্টাপাল্টি হামলার চলার মধ্যে এ ঘটনা ঘটল।