হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলি সেনার কারাদণ্ড

আমার দেশ অনলাইন

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইসরাইলি সেনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ চলাকালীন সময়ে এক ইরানি এজেন্টের কাছে তথ্য সরবরাহের দায়ে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) কর্মরত সেনাসদস্যকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার টাইম অব ইসরইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ওই ইসরাইলি সৈন্য ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ভিডিও অর্থের বিনিময়ে এক ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছিল। অনলাইনে পাওয়া একটি ক্ষেপণাস্ত্র হামলাসহ বেসামরিক এলাকা থেকে ফুটেজটি পাঠানো হয়েছিল। তবে ওই কর্মকর্তাকে কখন গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ইসরাইলের আদালত অভিযুক্তকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপশি কারাদণ্ড স্থগিত শর্তে ১ হাজার শেকেল (৩৩৫ ডলার) জরিমানা এবং পদাবনতি করে প্রাইভেট পদে দণ্ডিত করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে ইসরাইলের ইরানের ওপর হামলা চালায়, যে যুদ্ধটি ১২ দিন ধরে চলেছিল এবং এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালায়।

সব দেশ ট্রাম্পের বশ্যতা মেনেছে, ব্যতিক্রম শুধু ইরান

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েতে ইরানের হামলায় পুড়ল যুক্তরাষ্ট্রের সরবরাহ কেন্দ্র

ইরানের শিপিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ইরানের হামলা

ট্রাম্পের দৃষ্টি কেন ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে

ফিলিস্তিনি চিকিৎসককে অবিলম্বে মুক্তির দাবি মার্কিন আইনপ্রণেতার

নৌ-কমান্ডারসহ ৪ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের