হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ১৯৩ শিশু নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ১৯৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একটি আট মাসের মেয়ে শিশু রয়েছে। খবর আলজাজিরার

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ফাতেমেহ মোহাজেরানি নিহত শিশুদের ছবিসংবলিত একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে এ তথ্য জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এ খবর জানিয়েছে।

মোহাজেরানি বলেন, হামলায় একটি চার মাস বয়সী শিশুও আহত হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে তিনি স্বাস্থ্যখাতে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, এ পর্যন্ত হামলায় ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

তিনি আরো জানান, হামলায়

  • ৫২টি স্বাস্থ্যসেবা ইউনিট,
  • ২৯টি চিকিৎসা কেন্দ্র,
  • ১৯টি জরুরি সেবা ইউনিট, এবং
  • ১৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।

ইরান সরকারের দাবি, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন।

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা