হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে দেশটির ভেতরে একযোগে ‘ভয়াবহ হামলা’ চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ১২টির বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু সফলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে রয়েছে আইআরজিসির সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সামরিক সক্ষমতার বিভিন্ন কেন্দ্র।

মার্কিন বাহিনী জানায়, তাদের বাহিনী, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর তৈরি করা হুমকি কমিয়ে আনতেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকম আরো জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা ৫০ হাজারের বেশি মার্কিন সেনাসদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যেকোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত ও পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছেন।

এএম

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ