হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। এ উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার কফিন রাখা হয়েছে। সেখানে খামেনির কফিনের পাশাপাশি আরও চারটি কফিন রাখা হয়েছে, যার মধ্যে একটি ছোট কফিনে তার ১৪ মাস বয়সী তার নাতনির লাশ রাখা হয়েছে। খবর সিএনএনের।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন আলি খামেনি।

খামেনির পাশে রাখা অন্য চারটি কফিনে রয়েছে তার মেয়ের জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির লাশ।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সবচেয়ে ছোট কফিনটি ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। শিশুকন্যা জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির একটি ছবিও ছোট আকারের একটি কফিনের সামনে রাখা হয়েছিল।

এমএমআর

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

মাহমুদুল হাসানের বিদায়, সাতকানিয়ার নতুন ইউএনও রাজীব দাস

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার

এক যুগের কর্মস্থল ছাড়ার নির্দেশ, যোগদানের কড়া আল্টিমেটাম

স্থিতিশীল তেলের বাজার স্থিতিশীল

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ