হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সামরিক সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে নির্ভুল নির্দেশিত (প্রিসিশন-গাইডেড) অস্ত্র ব্যবহার করে উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামরিক রসদ অবকাঠামো এবং নৌ সক্ষমতাসহ ইরানের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পৃথক এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধের অংশ হিসেবে মার্কিন বাহিনী তিনটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, একটি জাহাজ অচল করেছে এবং আরেকটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই।

এমএমআর

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা কে এই গাদি আইজেনকোট

ইসরাইলের নির্বাচন: কারা লড়ছেন এবং কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ

পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল: জাতিসংঘ

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ