হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

আমার দেশ অনলাইন

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন। নতুন নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।

শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, আমি আত্মবিশ্বাসী যে মোজতবা খামেনি "সম্মানের সাথে" তার বাবার কাজ চালিয়ে যাবেন এবং "কঠিন পরীক্ষার মুখেও" ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।

তিনি আরো বলেন, রাশিয়া তেহরানের পাশে থাকবে। এছাড়াও "তেহরানের প্রতি অটল সমর্থন এবং সংহতি নিশ্চিত করবো।

উল্লেখ্য, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

তবে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় ‘আমি খুশি নই’। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া