হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

আলজাজিরা

গাজা সিটিতে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়িতে লাগা আগুন নেভাচ্ছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা। ২৩ নভেম্বর ২০২৬। ছবি: এপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন কয়েকজন। এর ফলে ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ চৌকিতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

এ ছাড়া গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-কারামা এলাকায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন দুজন।

অন্যদিকে, উত্তর গাজায় পৃথক দুটি ড্রোন হামলায় আরো চারজন নিহত হয়েছেন। জাবালিয়া ও গাজা সিটিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণহানির ঘটনা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এএম

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসতে হবে

তেলবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান

ইরানের আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন

গাজার ৯২ শতাংশ প্রাচীন জলপাইবাগান ধ্বংস করেছে ইসরাইল, জীবিকা হারিয়েছেন হাজারো কৃষক

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যা বলছে ইরান