হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের দাবি নাকচ, যুক্তরাষ্ট্রের সমন্বয়েই ইরানের গ্যাসক্ষেত্রে হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তিন ইসরাইলি কর্মকর্তা।

রয়টার্সকে দেওয়া তথ্যে তারা বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করা হয়েছিল। তবে তারা ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে একই ধরনের হামলা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কম।

এই বক্তব্য এমন এক সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই নির্দিষ্ট হামলার বিষয়ে ওয়াশিংটন কিছুই জানত না। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ হামলার বিষয়ে অবগত ছিল না এবং ইসরাইল পুনরায় এ গ্যাসক্ষেত্রে হামলা চালাবে না, যদি না ইরান আবার কাতারে হামলা করে।

ইসরাইলি কর্মকর্তারা জানান, ট্রাম্পের এই মন্তব্যে তারা বিস্মিত হননি। তাদের মতে, এর আগে ইরানে জ্বালানি ডিপোতে ইসরাইলি হামলার পরও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ বলেছিলেন, “ওই নির্দিষ্ট হামলাগুলো আমাদের ছিল না।”

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা