হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে ‘সার্বভৌম অধিকার’ পুনর্ব্যক্ত করল ইরান

আল-জাজিরা

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ছবি : আল-জাজিরা

হরমুজ প্রণালিসহ আরব উপসাগর ও ওমান উপসাগরে নিজেদের ‘সার্বভৌম অধিকার’ রয়েছে বলে আবারও জানিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এসব অধিকার নিয়ে বিদ্যমান আইনেই প্রয়োজনীয় বিধান রয়েছে।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাঘাই এসব কথা বলেন।

তিনি বলেন, আঞ্চলিক এসব বিষয়ে ইরানের অধিকারসংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

বাঘাই বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় বিদ্যমান আইন এবং মাঠ পর্যায়ের পরিস্থিতির পরিবর্তন—দুই বিষয়ই বিবেচনায় নিয়েছে।’

তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী পার্লামেন্টের অবস্থান স্পষ্ট। আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

ইরানের এই মুখপাত্র জানান, সংশ্লিষ্ট একটি বিল নিয়ে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিশেষজ্ঞ মতামত দিয়েছে। আইনপ্রণেতারা আবার মতামত চাইলে মন্ত্রণালয় তা দেবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এটি আরব উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে ওই অঞ্চলে দেশটির অধিকার নিয়ে তাদের অবস্থান আবারও স্পষ্ট হলো।

এএম

মাত্র ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

বাংলাদেশের প্রতি ভারতের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কমলেও বেড়েছে পাকিস্তানি ও লঙ্কানদের

নয়া রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে মোদি, তরুণদের মন জয়ে ব্যর্থ বিজেপি

গাজায় প্রতিরাতে ৩০-৪০ জন হত্যার ডাক বেন-গভিরের, পদত্যাগ চাইলেন মার্কিন সিনেটর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ৬০ দিনের সময়সীমার বিধান নেই: ইরান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষে স্লিপার কোচে আগুন

মুজিবের ভাস্কর্য জড়িয়ে কান্না করা সুমার সঙ্গে বিএনপি নেতাদের ছবি, কে এই রহস্যময়ী?

ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

গাঁজা খেয়ে বিমান চালালেন এয়ার ইন্ডিয়ার দুই পাইলট