হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘দায়িত্ব পালনকালে’ কুয়েতের ২ দমকল কর্মী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কুয়েতে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় দুই দমকল কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েত ফায়ার সার্ভিস। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায় ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে কুয়েত ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া বিবৃতিতে তারা ঘটনার কথা জানালেও ওই দুই কর্মকর্তা কোন পরিস্থিতিতে নিহত হয়েছেন তার বিস্তারিত জানায়নি।   

আলজাজিরা কুয়েতের কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর তা নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ওই দমকল কর্মীরা।

বিবৃতিতে নিহতদের নাম লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ এমাদ আল-শারাহ এবং মেজর ফাহাদ আব্দুল আজিজ আল-মুজাম্মাদ বলে উল্লেখ করা হয়েছে।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া