হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা ইস্যুতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক

আল-জাজিরা

ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার ও হামাস নেতা খলিল আল-হাইয়া ।

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিসরে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার। তবে ইসরাইল এরই মধ্যে ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক ফিলিস্তিনি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছে, বৈঠকে হামাসের নেতারা গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিভিন্ন ঘটনা কুশনারের কাছে তুলে ধরেন।

কুশনার বৈঠকে জানান, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, মিসরের আল-আলামেইন শহরে হামাস ও কুশনারের মধ্যে বৈঠকটি হয়। প্রস্তাবিত রোডম্যাপের বিভিন্ন শর্তকে বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে রূপ দেওয়াই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

ওই কর্মকর্তা বলেন, প্রথমে যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর গাজার প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’র কাছে হস্তান্তর করতে হবে। ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না—এ বিষয়টিও নিশ্চিত করতে হবে।

হামাসকে গাজার শাসনক্ষমতা, সব অস্ত্র এবং সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে বলেও জানান ওই কর্মকর্তা। একই সঙ্গে গাজা যেন ভবিষ্যতে আর ইসরাইলের জন্য ‘সন্ত্রাসের উৎস’ না হয়, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

বৈঠকে ছিলেন যারা

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হাইয়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ এবং কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদিও বৈঠকে ছিলেন। তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও এতে অংশ নেন।

কুশনারের সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর দূত নিকোলাই ম্লাদেনভ বৈঠকে অংশ নেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ‘বোর্ড অব পিস’-এর সদস্য।

বৈঠকটি এমন সময়ে হলো, যখন গাজায় যুদ্ধবিরতি, উপত্যকার ভবিষ্যৎ প্রশাসন এবং হামাসের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ফিলিস্তিনি পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। এর মধ্যেই ট্রাম্পের নতুন শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজতে কুশনার হামাস নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করলেন।

এএম

হজযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরব

বাঁশখালীর বহুমুখী নৈসর্গিক সৌন্দর্য পড়ে আছে অযত্নে

ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের

ইরান যুদ্ধে ব্যর্থতার দায় চাপানোর জন্য কাউকে খুঁজছেন ট্রাম্প

লিড নিউজ: সংস্কারে গতি মন্থর, শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে

লাইটারের অভাবে চুলায় আগুন জ্বালাতেই হিমশিম খাচ্ছে গাজাবাসী

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার মেয়াদ আজ শেষ, বাড়ছে অনিশ্চয়তা

ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু