হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে বিক্ষোভে নিহত ৩,০০০ ছাড়ালো, ধীরে ধীরে ফিরছে ইন্টারনেট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

ইরানে দেশব্যাপী বিক্ষোভে ৩,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আট দিন ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের পর দেশটিতে অনলাইন কার্যকলাপে খুব সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআএএনএ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩,০৯০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ২,৮৮৫ জনই বিক্ষোভকারী। বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এই দমন অভিযান আপাতত বিক্ষোভ কার্যত থামিয়ে দিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেপ্তারের খবর দিচ্ছে।

রাজধানী তেহরানে টানা চার দিন ধরে তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন একাধিক বাসিন্দা। তারা রয়টার্সকেজানান, শহরের আকাশে ড্রোন উড়তে দেখা যাচ্ছে। তবে বৃহস্পতিবার বা শুক্রবার বড় কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি।

ক্যাস্পিয়ান সাগরের উত্তরের একটি শহরের এক বাসিন্দা জানান, সেখানকার রাস্তাঘাটও বর্তমানে শান্ত রয়েছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা দ্রুত দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, প্রায় ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকালে ইরানে ইন্টারনেট সংযোগে খুব সামান্য বৃদ্ধি দেখা গেছে। সংস্থাটির মতে অনুযায়ী, সংযোগ স্বাভাবিক মাত্রার মাত্র ২ শতাংশে রয়েছে।

বিদেশে বসবাসরত কয়েকজন ইরানি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শনিবার ভোরে তারা ইরানের ভেতরে থাকা ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠাতে সক্ষম হয়েছেন।

এদিকে ইরান ফেরত ভারত প্রবাসীরা বিক্ষোভের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বিক্ষোভ সম্পর্কে তেমন কিছু জানাতে পারে নি।

ইরান যুদ্ধে জ্বালানি খাতে বিপর্যয়, লাভবান চীন, যুক্তরাষ্ট্র ও কাতার

মোজতবা খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলছে ইরান

দোহা বৈঠকে অগ্রগতি, খামেনির দাফনের পর ফের আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-ইরান

পরমাণু কেন্দ্রে আইএইএর পরিদর্শনের দাবি নাকচ করল ইরান

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান

খামেনির জানাজায় যোগ দেবেন ৩০ দেশের প্রতিনিধি

ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা ধ্বংস করছে ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের