হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

আমার দেশ অনলাইন

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রোববার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এবং আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। উল্লেখ্য, রাস তানুরায় সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি ওই শিল্পাঞ্চল সংশ্লিষ্ট দায়িত্ব পালনের অংশ হিসেবেই যাতায়াত করছিল।

সূত্র: আল জাজিরা

এআরবি

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান