হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী যেকোনো দেশ ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি।

ইরানের আরবি ভাষার সংবাদমাধ্যম আল-আলমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সহযোগিতা ও সমন্বয়কারী দেশগুলোর বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মুজতবা খামেনি শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকির জবাব ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বেলালি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখন অনেকাংশে নিজস্ব প্রযুক্তিনির্ভর। দেশজুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো থেকে ইসরাইল-অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের।

তিনি আরও দাবি করেন, ইরানের বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও উন্নত হামলা কৌশলের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা হারাচ্ছে। তার ভাষ্য, ইরানের অস্ত্রের আওতায় থাকা কোনো এলাকাকেই মার্কিন সেনাদের জন্য নিরাপদ বলা যায় না।

এ অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং উৎপাদিত অস্ত্র সংরক্ষণের জন্য আরও স্থাপনার প্রয়োজন হচ্ছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা

ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন কে, জানা যাবে রোববার

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের