হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ উত্তর গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। ছবিটিতে গাজার বেইত লাহিয়া এলাকার দুজন বয়োবৃদ্ধ ফিলিস্তিনি নাদি মারুফ ও আলী মারুফকে চোখ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিক ইউনুস তিরাউই ছবিটি এক্স-এ প্রকাশ করেছেন।

সামরিক অভিযানের সময় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর চলা নিপীড়নের অভিযোগকে নতুন করে সামনে এনেছে এই ফাঁস হওয়া ছবিটি। ওই বৃদ্ধদের পরনে ছিল শুধু অন্তর্বাস এবং একজনের হাত পেছনে বাঁধা ছিল। ইসরাইলি সেনারা কোনো ভবনে ঢোকার আগে তাদের জোরপূর্বক ভেতরে প্রবেশ করানো হতো।

তিরাউই জানান, ওই দুই ব্যক্তিকে মানব টোপ বা ঢাল হিসেবে ব্যবহার করার পর হত্যা করা হয়। ইসরাইলি সেনাসদস্যরা বেইত লাহিয়া থেকে দুই ফিলিস্তিনি বৃদ্ধকে অপহরণ করে হত্যার আগে দীর্ঘদিন মানবঢাল হিসেবে ব্যবহার করেছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে তিরাউই জানিয়েছিলেন যে, ইসরাইলি সেনাবাহিনীর কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের সেনারা বেইত লাহিয়া থেকে ওই দুই ফিলিস্তিনিকে তুলে নিয়ে যায় এবং বেশ কিছুদিন ধরে মানবঢাল হিসেবে আটকে রাখে। আল-তাওয়াম গোলচত্বরের কাছে ছেড়ে দেওয়ার আগে ওই দুই ব্যক্তিকে বেশ কিছুদিন আটকে রাখা হয়েছিল এবং পরবর্তীতে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। মানবঢাল হিসেবে ব্যবহার করার তিন দিন পর তাদের স্বজনরা লাশগুলো খুঁজে পান।

ইসরাইলি সেনারা বিস্ফোরক বা যোদ্ধা রয়েছে কি না তা পরীক্ষা করতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোর করে বাড়ি ও সুড়ঙ্গের ভেতর পাঠাতো। জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেনাসদস্যদের আগে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাড়িতে প্রবেশ করানো মানবঢাল ব্যবহারের শামসুল এবং এটি আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বেসামরিক নাগরিক, বন্দী ও নিহতদের লাশের প্রতি অমানবিক আচরণের এসব অভিযোগ গাজায় ইসরাইলি কার্যক্রমের ওপর আন্তর্জাতিক তদন্ত ও চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক হুমকি, জাতিসংঘে কঠোর সমালোচনা

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট

ইসরাইলের আকাঙ্ক্ষা শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়: জর্ডানের রাজা

কূটনৈতিক উপায়ে উপসাগরীয় সংকট সমাধান করা সম্ভব: কাতারের আমির

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের