হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলকে বাদ না দিলে ইউরোভিশন বর্জনের ডাক ১,০০০ শিল্পীর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনে গণহত্যা চালানোয় ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বর্জনের আহ্বান জানিয়ে মঙ্গলবার ১,০০০-এরও বেশি সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এর আয়োজিত ইউরোবভিশন থেকে ইসরাইলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে এই আয়োজন করে ‘নো মিউজিক ফর জেনোসাইড’ নামক একটি গোষ্ঠী। খবর আনাদোলুর।

চিঠিতে বলা হয়েছে, ইসরাইলের সরকারি সম্প্রচারকারী সংস্থা কেএএন-কে বাদ না দেওয়া পর্যন্ত শিল্পী, সম্প্রচারকারী, কর্মী এবং ভক্তরা যেন এই প্রতিযোগিতাটি প্রত্যাখ্যান করে। এই উদ্যোগটি এর আগে শিল্পীদের ইসরাইলের স্ট্রিমিং পরিষেবাগুলিতে তাদের সঙ্গীত ব্লক করতে রাজি করাতে সফল হয়েছিল।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক, নি-ক্যাপ এবং রজার ওয়াটার্সের মতো বিশিষ্ট আন্তর্জাতিক শিল্পীদের পাশাপাশি এমিলি ডি ফরেস্ট এবং চার্লি ম্যাকগেটিগানের মতো প্রাক্তন ইউরোভিশন বিজয়ীরাও।

চিঠিতে আরো বলা হয়েছে যে, ইউক্রেনে ২০২২ সালের যুদ্ধের কারণে রাশিয়াকে প্রতিযোগিতা থেকে স্থগিত রাখা সত্ত্বেও ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি দেওয়াটা ইবিইউ-এর নীতির মধ্যে স্বাক্ষরকারীদের ভাষায় ভণ্ডামিকেই প্রকাশ করে।

রাশিয়া ও ইসরাইলের অপরাধের বিষয়ে ইবিইউ-এর প্রতিক্রিয়া ভণ্ডামিপূর্ণ দাবি করে নিরপেক্ষতায় প্রশ্ন তুলেছে ইউরোভিশন। ২০২২ সালে ইবিইউ বলেছিল যে রাশিয়ার অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে কলঙ্কিত করবে'।

এতে আরো বলা হয়েছে, ‘অথচ গাজায় ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা গণহত্যা – এর পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরে জাতিগত নির্মূল ও ভূমি দখল – ইসরাইলের ক্ষেত্রে একই নীতি প্রয়োগের জন্য যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে না।

বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসের সংস্থাগুলোর উদাহরণ দিয়ে সেইসব সম্প্রচারকারী ও প্রতিযোগীদেরও প্রশংসা করা হয়েছে, যারা প্রতিবাদস্বরূপ জাতীয় বাছাইপর্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন বা অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।

ইউরোভিশন সং কনটেস্টের পরবর্তী সংস্করণ ১২ থেকে ১৬ মে-র মধ্যে অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ