হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারের আল-উদেদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

কাতারের আল-উদেদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ছবি: সংগৃহীত।

ইরান বলেছে, দেশটির সামরিক বাহিনী কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এটি তাদের ১৫তম দফার হামলা। খবর আলজাজিরার।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি কৌশলগত আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ধ্বংস করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, মার্কিন শত্রু এবং এ অঞ্চলে তাদের ঘাঁটির স্বাগতিকদের জানা উচিত, সীমা লঙ্ঘন করে মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার মূল্য অত্যন্ত কঠোর ও ভয়াবহ হবে। শত্রুপক্ষ যদি এই ধারা অব্যাহত রাখে, তাহলে আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে—যা যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বিদ্যুতের ভৌতিক বিল স্থায়ীভাবে দূর হবে কীভাবে, জানালেন প্রতিমন্ত্রী

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাৎ, পদ হারালেন ইউপি সদস্য

ঢাবি কোষাগারে এলিট গ্রুপের দুই কোটি টাকার অনুদান

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার সময় নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিক্রি হচ্ছে নাগরিকের গোপন তথ্য, অনলাইনে জমজমাট ব্যবসা

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী