হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের বৈরুতে ইসরাইলের বিমান হামলা, নিহত ১২

আমার দেশ অনলাইন

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বুধবার ভোরে কোনো আগাম সতর্কতা ছাড়াই ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪১ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

একই সময়ে বৈরুতের আরেকটি এলাকায় নতুন হামলার হুমকি দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে।

গত ২ মার্চ থেকে লেবানন সরাসরি ইরান–ইসরাইল সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে তেহরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জেরে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান আরও তীব্র ও বিস্তৃত হয়।

বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলার পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। বৈরুতের কেন্দ্রেও একাধিকবার হামলা হয়েছে, যার অনেকগুলোই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ভোরের হামলাটি চালানো হয় মধ্য বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে। ঘনবসতিপূর্ণ এই এলাকাটি সরকারি কার্যালয় ও কয়েকটি বিদেশি দূতাবাসের কাছাকাছি অবস্থিত।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসআর

স্বেচ্ছায় তিন বছর ধরে ‘ট্রাফিক পুলিশ’ দীনহীন শফি

বরুড়ায় আখের বাম্পার ফলন, বাড়তি দামে চাষিদের মুখে হাসি

চকরিয়া পৌর সড়ক এখন ময়লা-আবর্জনার ভাগাড়

ভ্যানচালকের মেয়ের অভাবনীয় সাফল্য, উৎকণ্ঠা উচ্চশিক্ষা নিয়ে

শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও

পচা ডিম দিয়ে কেক ও নোংরা শিরায় হানিকম্ব তৈরি, বেকারিকে জরিমানা

মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার

৩১৯ কেজি নিষিদ্ধ ক্রিমসহ শাহজালালে বিপুল চালান আটক

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান