হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির স্মরণ অনুষ্ঠান অনির্দিষ্টকাল স্থগিত

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দেশটির বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

এর আগে জানানো হয়েছিল, বুধবার রাত ১০টায় তেহরানের গ্রান্ড মোসাল্লায় (প্রার্থনা ময়দান) তিন দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে।

কিন্তু সেই অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়ে বার্তা সংস্থা মেহের বলছে, জনসাধারণের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ শেষকৃত্যে যোগ দিতে তেহরানে আসতে চায়, কিন্তু ক্রমাগত হামলার মধ্যে তা কঠিন হয়ে উঠেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, স্মরণ অনুষ্ঠানটির আগেই মাশহাদ শহরে প্রয়াত নেতার শেষকৃত্যের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারে কাতার-জার্মানির আলোচনা

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত দুই বাণিজ্যিক জাহাজ

‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই

বেসামরিক অবকাঠামোয় হামলা না চালাতে হুথিদের প্রতি মস্কোর আহ্বান

সৌদির বহু তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে আবার হুথিদের হামলা

‘মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে দিন গুনছে ইরান’

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে ডুবল কনটেইনারবাহী জাহাজ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে বিরত রাখার নেপথ্যে

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে: হুথি বিদ্রোহীরা