হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “এ মুহূর্ত থেকে প্রণালিটি বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনী তা ধ্বংস করবে।”

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে বলে দাবি করা হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়।

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও বলেন, তারা তেলের পাইপলাইনেও হামলা চালাবে এবং অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না।

তিনি দাবি করেন, এই উত্তেজনার জেরে আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে। তার ভাষ্য, বিপুল ঋণে জর্জরিত মার্কিনিরা এ অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, তবে তারা যেন জেনে রাখে—এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না।

সূত্র: আল জাজিরা

এসআর

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন