হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান উপসাগরে জ্বলতে থাকা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত

আলজাজিরা

ফাইল ছবি

ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা একটি কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। উদ্ধার হওয়া সবাই আরব নাগরিক। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ন্যাশনাল গার্ড এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, কার্গো জাহাজটির নাবিকেরা জাহাজে আগুন লাগার খবর জানানোর পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ন্যাশনাল গার্ডের বিশেষায়িত দল জাহাজটির অবস্থান শনাক্ত করে। পরে জাহাজে থাকা ২২ জনকেই উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া সবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে জাহাজটিতে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানায়নি ন্যাশনাল গার্ড।

এ ঘটনার আগে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার দাবি করেছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ।

আইআরজিসির দাবি, ওই দুটি তেলবাহী জাহাজ তাদের নৌচলাচল ও অবস্থান শনাক্তকরণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে তারা অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করার চেষ্টা করেছিল।

ইরানের এ বাহিনী আরো অভিযোগ করে, জাহাজ দুটি একাধিক নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে একটি জাহাজ হরমুজ প্রণালির পূর্বদিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

তবে ওমান উপসাগরে আগুনে আক্রান্ত কার্গো জাহাজটির সঙ্গে আইআরজিসির দাবি করা ওই দুটি তেলবাহী ট্যাংকারের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

এএম

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

ইয়েমেনে সৌদি বিমান হামলায় বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ