হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ বন্ধে ‘৫ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্র–এর চলমান যুদ্ধ দ্রুত থামাতে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।একইসঙ্গে হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে দেশ দু’টি। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অংশ নেন।

যৌথ বিবৃতিতে বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলা হয়, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চীন–পাকিস্তানের পাঁচ দফা উদ্যোগ:

১. মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সংঘাতের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শান্তি আলোচনা শুরু; সব পক্ষকে এতে সমর্থনের আহ্বান।

৩. বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামোসহ অসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ।

৪. হরমুজ প্রণালীতে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

৫. জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি টেকসই শান্তি কাঠামো গড়ে তোলা।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া