হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রথমবার ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ঈগল’ বিদেশের মাটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।

‘ডার্ক ঈগল’ নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে উড়তে পারে। এটি প্রায় ১ হাজার ৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা ঠেকানো খুব কঠিন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা দেখাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দিয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া