হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের কাছে ৮০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আল-জাজিরা

প্রতীকী ছবি

ইরাকের কাছে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাসের ফোর্ট ওর্থভিত্তিক প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে। এর মাধ্যমে কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা জোরদারে সহায়তা করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রস্তাবিত বিক্রির ফলে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় ইরাকের সক্ষমতা বাড়বে। বিশেষ করে হেলিকপ্টারভিত্তিক পরিবহন, নজরদারি এবং আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা উন্নত হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, প্রস্তাবিত সরঞ্জাম ইরাকের হেলিকপ্টারভিত্তিক পরিবহন ও নজরদারি সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতাও উন্নত করবে।

এএম

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই শুভঙ্করের ফাঁকি: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

ইয়ামাল-রাফিনহা ম্যাজিকে উড়ল ভায়েকানো

দুই সেকেন্ডেরও কম সময়ে হৃদ্‌রোগের ঝুঁকি ধরবে ‘সুপারহিউম্যান’ এআই

অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে বিএফআইইউর কমিটি

এক বছর ধরে যুবদল নেতার স্ত্রী ও ছেলের মোবাইলে বয়স্ক ভাতার টাকা

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৫৬, আহত ১৭৪৪৯৬

নরসিংদীতে প্রবাসীর সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে এপিপির পদ হারালেন নয়ন

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক